Monday, January 1, 2018

নুড়ি পাথর

















আমি খুঁজে ফিরি মরু-প্রান্তর
                নদী থেকে সাগর,
                     বুঝি না আমি-
মন আমার কী যে খুঁজে বেড়ায়!


মন আমার ছুটে চলে -
     আকাশ ছোঁয়া নীলাদ্রি ঘেষে,
দেখি সেথা-
ঝরণা ধারা ছুটিছে আপন কলতানে,
নুড়ি পাথর গুলো খেলিছে স্বচ্ছ জলের তলে।


আমি বুঝি না হায়!
পাহাড় কেন আকাশের নীল ছুঁতে চায়?
আমি বুঝি না হায়!
ঝরনা কীসের টানে সিন্ধু পানে ছুটে যায়?
আমি বুঝি না হায়!
নুড়ি পাথর গুলো কেনো জলের মাঝেও মরে পিপাসায় ।


চিত্ত আমার লুটায় একাকী অরণ্য ছায়ায়-
মন আমারে শুধায় ,আর নুড়ি পাথর পানে চায়।।






December 16, 2017

No comments:

Post a Comment

Author Choice

আমি একটা অন্ধকারের ছবি আকঁবো

  আমি একটা অন্ধকারের ছবি আকঁবো নিকষ গাঢ় কালো অন্ধকারের ছবি। আলো - ছায়ার কোন ছবি নয় আলো - ছায়ায় কৃত্রিমতা থাকে, আমি একটা অন্ধকারের...