Monday, October 29, 2018

এক পলক সবুজের তৃষা

 


শুষ্ক, নিস্তব্ধ, শুন্য,বিদীর্ণ
হাহাকার সমস্ত দৃষ্টি পানে,
শুষ্ক পাতাদের মড়মড় ধ্বনি-
হেঁটে যায় একজোড়া অতৃপ্ত পা-
একজোড়া অতন্দ্রা স্বপ্ন,
ক্লান্ত-শ্রান্ত, চূর্ণ-বিচুর্ণ, শুষ্ক হৃদয়-
পারে না দিতে দান এক ফোঁটা জলও
তবু বুকে অনন্তকাল ধরে জেগে থাকে
এক পলক সবুজের তৃষা।

ছাতকের আহবান হয় নিষ্ফল
বক্ষ মাঝে দীর্ঘায়ু প্রাপ্ত হয় কেবলই-
হাহাকার আর হাহাকার-  শুষ্ক, নিদারুণ, নিস্তব্ধ;
হাহাকারের আর্তনাদ বুকে,
অপলক চেয়ে আছে-
একটি নিরস শুষ্ক মরু-প্রান্তর,
সজীবতার অপেক্ষায়...


২৭/১০/১৮

Monday, July 23, 2018

একাকী আমি








মূল্যায়ন পায় শব্দ
অনুভুতিগুলোর কোনো শব্দ নেই, ধ্বনি, বর্ণ কিছু নেই,
তাই অনুভূতি সব অনুভবেই চূর্ণ হয়;
হৃদয় শুকিয়ে মরুভূমি হয়, দিকবিদিক হাহাকার তুলে নিস্তব্ধ, নিদারুণ।
মূল্যায়নের সে আশা বৃথা!

Wednesday, July 11, 2018

পাখি





পাখি তোমার উড়ো উড়ো মন
ডালে ডালে করো ভ্রমণ,
কোন ডালেতে বাঁধো তোমার ঘর?
পাখি, আমার থরথর ঘর
করিলে তুমি পর, রহিলে না দু-প্রহর।
বিষাদ - কালো গগন আমার
দুঃখ গড়ায় স্রোতস্বিনী ধারায়,
সিন্ধু আমার বড়ই আপন।
তুমি না হয় রইলে অরণ্য ছায়ায়,
বাঁধলে তোমার সোহাগের ঘর।

সম্মান







কেউ যখন কাউকে সম্মান করে তখন সম্মানিত ব্যক্তি এই ভাবেন যে,এই সম্মান উনার প্রাপ্য।
এতোটুকু পযন্ত কোনো সমস্যা নাই।
কিন্তু সম্মান দেওয়ার বিপরীতে সে যদি বারবার অপমানিত হয়ে
সম্মান করা বন্ধ করে দেয়, তখন সেটা কেনো সম্মানিত ব্যক্তির প্রাপ্য বলে মনে হয় না।
আসলে আমরা নিজেরাই নিজেদের অপমান করতে পছন্দ করি।
সম্মান করে দেখুন, আশা করতে হবে না।এমনি পকেটে চলে আসবে।


September 29, 2015

Author Choice

আমি একটা অন্ধকারের ছবি আকঁবো

  আমি একটা অন্ধকারের ছবি আকঁবো নিকষ গাঢ় কালো অন্ধকারের ছবি। আলো - ছায়ার কোন ছবি নয় আলো - ছায়ায় কৃত্রিমতা থাকে, আমি একটা অন্ধকারের...

Most Viewed